Friday, August 23, 2019

অবহেলারও একটা শেষ আছে।তাই নয় কি?

অবহেলার একটা সিমানা থাকা দরকার...
কেউ একজন তোমাকে দিনের পর দিন ভালবাসছে আর তুমি সেগুলো মুচকি হেসে এড়িয়ে গিয়ে ভাবছো 'এসব তোমারই প্রাপ্য।এরকম তো কতোজনই আছে ভালবাসার। এমনটি যদি ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো। হাজার মানুষের কেয়ারের ভিরে তুমি আসল মানুষের আলাদা কেয়ারটুকু টের পাচ্ছোনা। 
                                                 একদম না!
কেউ একজন তোমার ছোট্র একটি "টেক্সের" আশায় ঘন্টার পর ঘন্টা ডাটা অন রেখে কি পরিমান ছটফট করতে পারে তুমি সেটা দেখনা বলে এমনটা ভাবছো। মেসেজবক্সে হাজার হাজার শব্দ মিলিয়ে দু-ঘন্টা ধরে সাজানো কষ্টের ভাষা গুলো লিখে সেন্ড করার ঠিক আগ মূহুর্তে ডিলিট বাটনে চাপ দিয়ে রাখাটা যে কতটা যন্ত্রনার তুমি সেটা বুঝোনা বলে এমনটি করো। তোমার একটি মাত্র ফোন কলের আশায় বিছানার এপাশ-ওপাশ করে কতো যে নির্ঘুম কেটে গেছে মানুষগুলোর তুমি সেটা কখনই জানতে পারোনা বলে মানুষটিকে সস্তা ভাবো। বিশ্বাস করো তোমার থেকে অবহেলা পাওয়া এই মানুষটা মোটেই সস্তা কোনো মানুষ নয়। অদ্ভুদ রকমের একটা ধর্য্য-শক্তি আছে এদের মাঝে। তুমি ধারনাও করতে পারবেনা তার সিম্পল একটি মেসেজের জন্য কতো মানুষ যে পাগল হয়ে আছে। অথচ সে তোমার জন্য পাগল।
স্রেভ তোমার জন্য তার হৃদয়ের জায়গাটুকু বরাদ্দ। মনে রাখবে "ধাক্কা দিয়ে ফেলে দেওয়া মানুষের অভাব নেই পৃথিবীতে। কিন্তু পড়ে যাওয়া মানুষটিকে হাত ধরে টেনে তোলার মানুষের বড়ই অভাব।
খুব খুব অভাব।
তাই কাউকে পেয়েও হারিয়ে যেতে দিওনা! হারিয়ে গেলে বুঝবে কি হারিয়েছো?

No comments:

Post a Comment